বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখ পাড়ায় বৃদ্ধ এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিহারে তার লাশ পাওয়া যায়। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম উ গাইন্দ্যা (৭০)। তিনি গ্রাম থেকে কিছুটা দূরে ছোট একটি বিহারে একাই থাকতেন।
উপরশাখ পাড়ার কারবারি (পাড়াপ্রধান) অঞোথোয়াই চাঁদের ভাষ্য, সকালে ওই বিহারে ভিক্ষুর খাবার দিতে গেলে তার লাশ পাওয়া যায়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের গলা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কে বা কারা কেন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 