গাজীপুরে স্কুলের গভীর নলকূপের গর্তে পড়ে ছাত্র নিহত
গাজীপুর সিটি করপোরেশনের সুকুন্দিরবাগ এলাকায় একটি স্কুলের পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে স্কুলের এক শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।শনিবার সকালে ওই এলাকার হায়দ্রাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।নিহত রোহানুর রহমান (৭) টঙ্গীর বনমালা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ওই স্কুলের নার্সারির ছাত্র ছিল সে। আহত হয়েছে তার সহপাঠী সানি আহমেদ (৭)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই স্কুলের শিক্ষক রুবেল শেখ বলেন, স্কুলের নবনির্মিত ভবনের সামনে সাত/ আট মাস আগে একটি গভীর নলকূপ বসানো হয়। কিন্তু পানি না ওঠায় তা তুলে গর্ত বালি দিয়ে ভরাট করে ফেলা হয়। “শনিবার সকালে পরীক্ষা দিয়ে বের হয়ে ভবনের সামনে খেলছিল শিশু দুটি। এ সময় ভেতরে পড়ে যায় তারা।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া বলেন, ১০/১২ ফুট গর্তের ভেতরে আগে রোহানুর পড়ে তার উপর পরে সানি। উদ্ধারের আগেই রোহানুরের মৃত্যু হয়।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 