News Bangla 24 BD | সিলেটে একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের


সিলেটে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। রোববার পৃথক বজ্রপাতের ঘটনায় তারা নিহত হন। নিহতদের মধ্যে চার কিশোর, এক বৃদ্ধ এবং একজন মাদ্রাসা শিক্ষক রয়েছেন।

রোববার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়। ইমরান হোসেন (১৪), সেলিম উদ্দিন (১৫) ও হোসেন খান (১৫) নামক ওই তিন কিশোর মাছ ধরতে বিলে গিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েস আলম।

রোববার সকালে বজ্রপাতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের লাকুয়াপাড়া হাওরে রুবেল আহমদ (১৬) নামক আরেক কিশোরের মৃত্যু হয়। মাছ ধরতে চাচা লায়েক আহমদ ও ভাতিজা এহিয়া আহমদের সঙ্গে সে হাওরে গিয়েছিল। সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বিষয়টি জানিয়েছেন।

এদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাটাউড়া গ্রামে বজ্রপাতে ইনছান আলী (৫৫) নামক এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত নুরাই মিয়ার ছেলে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় বজ্রপাতে তিনি মারা যান।

এ ছাড়াও বজ্রপাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতার গ্রামের বাসিন্দা মাওলানা মোহাম্মদ আলী মারা যান। স্থানীয় তাজুল উলুম জাতুগ্রাম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী রোববার বিকেলে মাদ্রাসা থেকে মেয়ের বাড়ি ধরগ্রামে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সালাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ