খুলনায় জেল সুপারের বাসভবনে বোমা হামলা
খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) মো. কামরুল ইসলামের সরকারি বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানায়, কামরুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে সরকারি গাড়িতে বাইরে বের হচ্ছিলেন। গাড়িতে উঠে রওনা হওয়ামাত্রই গেট থেকে ২০-২৫ হাত দূরে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির হেডলাইট ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে খুলনা থানার পুলিশ ঘটনাস্থল থেকে জর্দার কৌটা, জালের কাঠি ও স্কচটেপসহ বোমার বিভিন্ন অংশ আলামত হিসেবে জব্দ করেছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বোমা হামলায় ঘটনায় জেল সুপার বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নগরীর পিটিআই মোড় থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত এবং বোমা হোসেল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 