কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কাঠ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জন রিকশার যাত্রী এবং একজন রিকশাচালক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ওই দুই নারী রিকশায় করে যাওয়ার সময় চট্টগ্রামগামী কাঠ বোঝাই দ্রুত গতির একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী ও রিকশাচালক নিহত হন।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 