News Bangla 24 BD | সন্ধ্যা থেকে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ: ডিএমপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সন্ধ্যা থেকে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ: ডিএমপি


পবিত্র শবেবরাত উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো প্রকার বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ।

রোববার সকালে ডিএমপির মিডিয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে কেউ যাতে কোনো প্রকার নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে জন্য রাজধানীজুড়ে তৈরি করা হয়েছে নিরাপত্তাবলয়।

তিনি আরো বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। জোরদার করা হয়েছে সাদা পোশাকে গোয়েন্দাদের নজরদারি।

বিভিন্ন মসজিদে ডিএমপি লিফলেট বিতরণের মাধ্যমে যে কোনো ধরনের পটকা বা তীব্র শব্দ উৎপাদনকারী বস্তু ব্যবহারে সতর্কতা জারি করেছে বলেও জানান মারুফ হোসেন সরদার।

মারুফ হোসেন বলেন, কেউ যদি এসব অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ