News Bangla 24 BD | ডা. সানোয়ার রহমানের হত্যার প্রতিবাদে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ডা. সানোয়ার রহমানের হত্যার প্রতিবাদে মানববন্ধন


কুষ্টিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানোয়ার রহমানকে হত্যার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট জেলার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সভাপতি ও বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য ডা. ইমদাদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাজ্জাদুর রহমান এবং মোঃ শাহ আলম এর যৌথ পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ সভাপতি ডা. মালা রানী দে, ডা. মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক ডা. নাজমুল হক, বাংলাদেশ হোমিও প্যাথিকের সাধারণ সম্পাদক এ.এ.এম শিহাব উদ্দিন, জেলা সহ সাধারণ সম্পাদক ডা. এম.এস. আর জাহিদ, ডা. শরীফ শাহরিয়ার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ডা. বাবু লাল বিশ্বাস, ডা. মন্টু দাস, ডা. আব্দুর রকিব, ডা. শামীম আহমদ, ডা. সাহেদা বেগম, ডা. শাহ জামাল উদ্দিন, ডা. গৌরাঙ্গ দত্ত, ডা. সূদীপ্ত দে, ডা. দিলীপা, ডা. বুশাতুত তানিয়া, ডা. আবুল হোসেইন, ডা. শাহ জামাল, ডা. সুরঞ্জিত চন্দ্র দে, ডা. বাবলী রানী, ঋষি কান্তি দাস, ডা. শিবানী আচার্য, ডা. মঞ্জু চক্রবর্তী, ডা. স্বপ্ন রানী আচার্য, ডা. খালিদ, মো. খন্দকার শরিফ সিদ্দিকী, নকুল বিশ্বাস, মঈনুদ্দিন জালালী, ডা. নাসির উদ্দিন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, কুষ্টিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানোয়ার রহমান খুনীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উলে­খ্য যে, গত ২০ মে শুক্রবার সন্ত্রাসীরা নির্মমভাবে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানোয়ার রহমানকে হত্যা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ