News Bangla 24 BD | তনু হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে সিলেটে স্বাক্ষর সংগ্রহ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

তনু হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে সিলেটে স্বাক্ষর সংগ্রহ


তনু হত্যার বিচার, বর্ষবরণে যৌন নিপীড়নসহ সারাদেশে নারী ও শিশু হত্যাকারীদের শাস্তিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখা স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে। স্বাক্ষর সংগ্রহের ২য় দিনে শাবিপ্রবিতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাসহ সকল স্তরের মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৪ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত সিলেটজুড়ে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। স্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার সদস্য ইশরাত রাহী রিশতা, ল²ী পাল, টুনী আহমেদ, জয়শ্রী দাস, এমিলি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “পাহাড়-সমতলে নারীর উপর আজ ব্যপক মাত্রায় সহিংসতা হচ্ছে, সারাদেশে কোথাও কেউ নিরাপদ নন। বিশেষ করে নারী ও শিশুরা এই ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছেন। সমাজের সকল গণতান্ত্রিক রীতি নীতি আজ ধ্বসে গিয়েছে , একের পর এক নির্যাতন-ধর্ষণ-হত্যাকান্ড সংগঠিত হলেও প্রায় কোন ঘটনারই বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং অব্যাহত নারী ও শিশু হত্যার প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই এ স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালিত হবে। ’ তাই স্বাক্ষর সংগ্রহ অভিযানে সমাজের সকল মানুষের নৈতিক সমর্থনের পাশাপাশি আন্দোলন তহবিলে আর্থিক সহযোগিতা করার আহŸান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ