News Bangla 24 BD | রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সিসিকে’র মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সিসিকে’র মতবিনিময়


আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, বিদ্যুত ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, সেহরী ও ইফতারের সময় সাইরেন বাজানোর ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে বুধবার সকালে সিলেট সিটি কর্পোরেশনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় তিনি বলেন, রমজান মাস হচ্ছে সংযমের মাস। এই তাৎপর্যকে সামনে রেখে সবাইকে বিশেষ করে ব্যবসায়ীদেরকে অধিক মুনাফার দিকে না ঝুঁকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহবান জানান।
সভায় আসন্ন মাহে রমজান উপলক্ষে মাংসের দাম নিধারন করা হয়। গরু মাংস ৪০০ টাকা, মহিষ ৩৮০ টাকা, খাসি ৫০০টাকা, ছাগল ৫০০টাকা, ভেড়া ৪৫০ টাকা নিধারন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: রাজিক মিয়া, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, নিবার্হী ম্যাজিস্ট্রেট শরিফুজজামান, এসএমপির এডিসি ফালগুনী পুরকায়স্থ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক ও পরিচালক মো: লায়েস উদ্দিন, সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, উপ সহকারী প্রকৌশলী রুহুল আলম, প্রধান এসেসর চন্দন দাশ, ট্যাক্স অফিসার আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী পিডিবি-১ জিয়াউল হাসান, ইমাম আব্দুল্লাহ শাহজাহান, ইমাম প্রশিক্ষক মোশারফ হোসেন, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মো: লাল মিয়া, বাজার শাখার জামিলুর রহমান, সুশেন চন্দ দে সহ আরও অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ