News Bangla 24 BD | সিলেটে বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে জিটিভির সাংবাদিক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে জিটিভির সাংবাদিক


সিলেটে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন জিটিভি’র ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার রুহুল আমিন তুহিন ও তার স্ত্রী। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় তারা ছিনতাইয়ের শিকার হন।

রুহুল আমিন তুহিন জানান, বেড়ানোর জন্য স্ত্রীকে নিয়ে তিনি সিলেট এসেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিএনজি অটোরিকশায় বসে থাকা অবস্থায় এক ছিনতাইকারী টান দিয়ে তার স্ত্রীর হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, ওই ব্যাগে একটি আইফোন, দশ হাজার টাকা এবং ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল।

নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদ জানান, ছিনতাইকারীকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ