ঠাকুরগাঁওয়ে বাসচাপায় ২ পোলিং অফিসার নিহত
ঠাকুগাঁওয়ের এগারো মাইল এলাকায় বাসের চাপায় বিমল চন্দ্র ও ফিরোজা বেগম নামে দুই পোলিং অফিসার নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আজ সারাদেশে পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন ওই দুই পোলিং অফিসার।
এজন্য সকালে তারা দু’জন একটি মোটরসাইকেলে করে ওই কেন্দ্রে যাচ্ছিলেন। পথে এগারো মাইল এলাকায় নাবিল এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 