ট্রলারডুবিতে পাঁচ নারী আনসারের মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইনে ইঞ্জিনচালিত ট্রলার ডুবে আনসারের পাঁচ নারী সদস্যের মৃত্যু হয়েছে। তাঁরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব শেষে বাড়ি ফিরছিলেন।
রোববার ভোর পাঁচটার দিকে উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া আনসার সদস্যরা হলেন হাসিনা (৪৫), বিউটি (৩৮), সাবিনা (৩৫), আম্বিয়া (৩৫) ও মোমেনা (৩৩)। তাঁদের বাড়ি নিকলী উপজেলায়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ইঞ্জিনচালিত একটি নৌকায় আনসার সদস্যরা বাড়ি ফিরছিলেন। মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নৌকাডুবির পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। সকাল নাগাদ তারা আনসারের পাঁচ নারী সদস্যের লাশ উদ্ধার করে। এ ছাড়া আনসারের তিন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবির এই ঘটনায় কেউ নিখোঁজ আছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তল্লাশি অভিযান চলছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 