News Bangla 24 BD | নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪জন সহ নিহত ৫ ॥ আহত ১০ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪জন সহ নিহত ৫ ॥ আহত ১০


বুলবুল আহমদ, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দির মডেল বাজার নামকস্থানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন সহ ৫ নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১০ জন। এ সময় মহাসড়কের ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে।

স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক চালকদের নিকট থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশ। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাককে হাইওয়ে পুলিশ ধাওয়া দিলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় উলেখিতস্থানে আসা মাত্রই সিলেটগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘষের্র ঘটনাটি ঘটে। এসময় মাইক্রোবাসটি ধুমড়েমুচড়ে গিয়ে পার্শ্বের জমিতে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ঢাকা মিরপুর এলাকার পূর্ব সেওরা পাড়া গ্রামের আবুল কালাম (৭৫), তার স্ত্রী রেনু বেগম (৬৫), তার দুই মেয়ে সুখি বেগম (২৫), নুপুর ইসলাম নুপুর (৪৫) ও মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম মাহফুজ (২৮) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় অন্তত ১০জন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষিাভ মিছিল দেয়। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রায় ১ ঘন্টা পর খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও নব-নির্বাচিত স্থানীয় চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের হস্তক্ষেপে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মজিবুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ