জমে উঠেছে ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির নির্বাচন (ভিডিও)
সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে অবস্থিত ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচন জমে উঠেছে। যদিও এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল শেষ হয়নি। তবু প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন।
আধুনিক এই বিপণি বিতানের ব্যবসায়ীরা নেতা নির্বাচন করতে ভোট দেবেন ৪ঠা জুন; কিন্তু ইতোমধ্যেই যাচাই বাছাই শুরু করে দিয়েছেন। প্রার্থীরাও ঘন ঘন যাচ্ছেন ভোটারদের কাছে। দিচ্ছেন নানা রকম প্রতিশ্রæতি। তবে সচেতন ভোটাররা প্রকাশ্যে কাউকেই কথা দিচ্ছেন না।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রত্যেকটি পদে একাধিক প্রার্থী থাকবেন-এটা প্রায় নিশ্চিত। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা লিফলেট, পোস্টার ও ফেস্টুন ঝুলিয়ে দিয়েছেন পুরো ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জুড়ে। দেয়ালে দেয়ালেও কারো কারো প্রচারপত্র সেঁটে দেয়া হয়েছে। পাশাপাশি সালাম, আদাব আর শুভেচ্ছা বিনিময় তো চলছেই। উল্লেখ্য, উক্ত নির্বাচনে অনলাইন দৈনিক সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের প্রধান সম্পাদক আফরোজ খান সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 