News Bangla 24 BD | সিলেটে জিয়ার মৃত্যু বার্ষিকীতে দোয়া ও শিরনী বিতরন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে জিয়ার মৃত্যু বার্ষিকীতে দোয়া ও শিরনী বিতরন


বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি সিলেট মহানগরের উদ্যোগে ৪ দিনব্যাপী কর্মসূচীর শেষ দিনে ৩১মে মঙ্গবার নগরীর বিভিন্ন এতিম খানায় দোয়া ও শিরণী বিতরণ করা হয়। দোয়া ও শিরনী বিতরন পূর্ববর্তী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, সুখী সমৃদ্ধশীল স্বাধীন গণতন্ত্রের স্বপ্ন দ্রষ্টা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ক্ষণজন্মা সিংহ পুরুষকে ষড়যন্ত্রের শিকার হয়ে পৃথিবী থেকে মর্মান্তিক ভাবে বিদায় নিতে হয়েছে। তাঁর অপরাধ, তিনি দেশকে বুক উজাড় করে ভালোবেসে ছিলেন, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিশ্চিত করতে কঠিন কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন জাতিকে একটি মর্যাদাবান ও গৌরবোজ্জ্বল সোপানে পৌঁছে দিতে। ৩৫ বছর আগে ঘৃণ্য ঘাতকেরা তাঁকে হত্যা করে বাংলাদেশকে চিরদিনের জন্য দুর্বল ও পঙ্গু করে দিতে চেয়েছিল। তারা জাতির সম্মান ও গৌরব ছিনিয়ে নিতে চেয়েছিল। জাতিকে এক নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছিল। শহীদ জিয়া একটি ইতিহাস। জিয়া একটি প্রতিষ্ঠান। জিয়া একটি বৈপ্লবিক চেতনা। জিয়া একটি রাজনৈতিক দর্শন। তার স্বপ্ন পূরণে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ হয়ে তার আদর্শেকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদ হোসেন চৌধুরী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, রেজাউর করিম আলো, মাহবুব চৌধুরী, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ, সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ওয়াহিদ-উস-সামাদ পাপ্পু, মাহবুব আহমদ চৌধুরী, রিয়াদুল হাসান রুহেল, নজির হোসেন প্রমুখ।
এতিম খানা গুলোতে শিরণী বিতরণের পূর্বে দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ