মোয়াজ্জেম আফরান,শাবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর আয়োজনে দিনব্যাপী ‘সাস্টসিসি উৎসব-২০১৬’ শুরু হচ্ছে শনিবার।
মঙ্গলবার দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ক্যারিয়ার ক্লাবের গণমাধ্যম ও প্রচার সম্পাদক জনি দেব। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি উত্তম দাশ, সাধারণ সম্পাদক রুপম ভট্টাচার্য, অর্থ সম্পাদক অপু চন্দ্র, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জনি দেব জানান, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এ ফেস্টিভালের উদ্বোধন করবেন বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো: আমিনুল হক ভূইঁয়া। এছাড়া বিকাল চারটা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমিন মোহাম্মদ গ্রুপের সিএমও তানভীরুল ইসলাম সুমন।
উৎসবে খেলাধুলা, সংগীত, নাটক, ফটোগ্রাফি, মানবতা, বিতর্ক, উদ্যোক্তা, সাহিত্য, উদ্ভাবন এবং অনবদ্য পারফর্মানেন্সে সর্বমোট ১০টি বিভাগে ‘সাস্টসিসি এওয়ার্ড ২০১৬’ প্রদান করা হবে বলে জানান সভাপতি উত্তম দাশ। এ দশটি ক্যাটাগরিতে মনোনিত সদস্যরা হচ্ছেন যথাক্রমে মাহমুদুল ইসলাম, মৌমিতা ভদ্র, মো. রাজিব, আল আমিন আবু আহমেদ আশরাফ, আহসানুল কবির বরণ, সাবাহ মাহজাবীন সারোয়ার, শেখ শিব্বির হোসেন, জিয়ন প্রবাল চৌধুরী, রোবোসাস্ট এবং সাস্ট ডাউন ট্যু দ্যা ওয়ার।
এছাড়াও ক্লাবের দ্বিবার্ষিক ম্যাগাজিন স্ফুরণের মোড়ক উন্মোচন করা হবে। ম্যাগাজিনে দশজন প্রাক্তন সফল সাস্টিয়ানদের নিয়ে বিশেষ ফিচার থাকবে বলে জানান আয়োজকরা।
ক্লাবের সভাপতি উত্তম দাশ জানান, ক্যাম্পাসে সাস্ট ক্যারিয়ার ক্লাবের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতেই তাদের এ আয়োজন। শিক্ষার্থীদের সহযোগিতার ক্ষেত্র হিসেবে ক্যাম্পাসে ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ক্যারিয়ার টক, জব ফেয়ার আয়োজনের ধারাবাহিকতা তারা সর্বদা চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 