News Bangla 24 BD | এবার যাত্রীর ছদ্মবেশে গোয়েন্দা পুলিশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এবার যাত্রীর ছদ্মবেশে গোয়েন্দা পুলিশ


ঈদ ও রমজানকে সামনে রেখে তৎপর মলম পার্টির সদস্যদের গ্রেফতারে রাজধানীতে যাত্রীদের ছদ্মবেশে বিশেষ অভিযানে নেমেছে গোয়েন্দারা। তাদের হাতে আটক ৮ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন আদালত।

প্রতিবছর এই সময়টাতে তৎপরতা বেড়ে যায় অজ্ঞান পার্টি-মলম পার্টি চক্রের। তাদের পাল্লায় পরে সর্বস্ব হারায় মানুষ জন। এবার রমজানের আগেই রাজধানীতে সক্রিয় চক্রের সদস্যরা। তাদের নিয়ন্ত্রণে তাই মাঠে নেমেছে গোয়েন্দারা।

গোয়েন্দা পুলিশের এডিশনাল কমিশনার দিদার আহম্মদ জানান, যে কোন মূল্যে এদের অপতৎপরতা নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, আমাদের ছদ্মবেশী গোয়েন্দা জালে যারাই গ্রেফতার হচ্ছে সেখানেই তাদের হাজির করা হচ্ছে ভ্রাম্যমান আদালতের সামনে।

গত ২৪ ঘণ্টায় আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন অজ্ঞান পার্টি-মলম পার্টি গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ