News Bangla 24 BD | শ্রীপুরে আ’লীগ-যুবলীগ সংঘর্ষে আহত ২৫ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগ-যুবলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি মো. রহমত আলীর ছবি ভাংচুর করে দুর্বৃত্তরা। এছাড়াও ওই কার্যালয়ের শতাধিক চেয়ার ও টেলিভিশন ভাংচুর করে কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে দুর্বৃত্তরা। পরে হামলাকারীরা কার্যালয়ের পার্শ্বে একটি বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ওই বাড়ির নিচে পার্কিং করা দু’টি গাড়িতেও ভাংচুর চালায়। মঙ্গলবার রাত ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত্য ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের গাজীপুর সদর ও শ্রীপুরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় দু’পক্ষই অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য শফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করছিলেন। এসময় রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের ভাই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৫০/৬০ জন দেশীয় ধারালো অস্ত্রধারীরা যুবলীগ কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাথারী কুপিয়ে, পিটিয়ে যুবলীগ নেতাকর্মীদেরকে আহত করেন। আহতদের মধ্যে নজরুল ইসলাম, কবির হোসেন, রফিকুল ইসলাম, শাহ আলম, নাসির উদ্দিন, রিপন, ফয়সাল মাহমুদ, শাহিন হোসেন, দুলাল, নির্মল, রনি, মোজাম্মেল হক, ইমরান হোসেন, আলামিন, রবিন, রেজাউল ইসলাম, শফিকুল, শেখ ছানি, শাকিল বাবুর নাম জানা গেছে। এসময় হামলাকারীরা যুবলীগ কার্যালয়ে টানানো বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি’র ছবি ভাংচুর করে গুড়িয়ে দেয়। পরে হামলাকারীরা কার্যালয়ের সামনে থাকা যুবলীগ কর্মী আতিক, আইনল, মনির ও সেলিমের ৪টি মোটরসাইকেল ভাংচুর শেষে কার্যালয়ের পাশ্ববর্তী সোহাগ সরকারের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর নিচ তলায় থাকা প্রাইভেটকার নং ঢাকা-মেট্রো-ক-১১-২৭২৮, ও নোয়া মাইক্রো নং ঢাকা-মেট্রো-চ-১৩-১০০৩ ভাংচুর করে ও বাড়ীতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়।
হামলার ঘটনায় স্থানীয় রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম জানান, হামলাকারীরা হাত বোমার বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। হামলা শেষে চলে যাওয়ার সময় পথচারীদের মারপিট করে টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয় ও যানবাহন ভাংচুর করে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা ঢাকা-কাপাসিয়া সড়কে বেরিকেড সৃষ্টি করলে ওই সড়কে প্রায় একঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন জানান, হামলাকারীরা যুবলীগ কার্যালয়ে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় এমপি এড. মো. রহমত আলীর ছবি ভাংচুর করেছে। স্থানীয়রা ধারণা, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আ’লীগ, যুবলীগের দু’পক্ষ দু’চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনায় অংশগ্রহন করায় এ হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ