News Bangla 24 BD | ময়মনসিংহ-কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ-কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫


ময়মনসিংহের ত্রিশাল ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুই জেলায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে পৃথক দুটি দুর্ঘটনায় এ জেলায় তিনজন হয়েছেন।

ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রাঘামারায় ঢাকাগামী একটি ট্রাকচাপায় দু’জন নিহত হন।

এছাড়া, সকাল সাড়ে ৬টার দিকে জেলার সাইনবোর্ডে একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর আকস্মিক বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে হেলপার জাকির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নেয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডের বিচ পাবলিক স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৩/৪ জন।

নিহত আইনজীবী হুমায়ুন আহমদ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ