News Bangla 24 BD | নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২


নরসিংদীর শিবপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- প্রাইভেটকার চালক মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের মামুন খান (৫৫) ও যাত্রী নারায়ণগঞ্জের শাহীন মিয়া (৪৫)।

এ ঘটনায় প্রাইভেটকারের অপর দুই যাত্রী ফারুক মিয়া (৩০) ও উজ্জল (২৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে ‍বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মামুন খান নিহত হন। গুরুতর আহত প্রাইভেটকারের অন্য যাত্রীদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ