News Bangla 24 BD | ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে নিহত ১


সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় নুর হোসেন শিপন (২২) নামের এক ভোটার ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার মাঈন উদ্দিন, পুলিশ, আনসার, সাধারণ ভোটারসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ বলে জানা গেছে। পুলিশ স্থানীয় চরচান্দিয়া গ্রামের আবদুর কাদেরের পুত্র নুর আলমকে (২২) গ্রেফতার করেছে। নিহত শিপন পশ্চিম চরচান্দিয়া গ্রামের আবদুল করিমের একমাত্র সন্তান। সে ট্রাক্টর চালক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮ টা থেকে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ কেন্দ্রে ভোট গ্রহণ চলতে থাকে। সকাল ১০ টার দিকে একদল সন্ত্রাসী অতর্কিতে এলোপাথাড়ি গুলি করে কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের গুলিতে এক ভোটার সহ ১০ জন আহত হয়। বিজিবির আগমন টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবদীন এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছেন। উল্লেখ্য এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১ শত ২ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ