News Bangla 24 BD | হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতসহ আহত ১৫ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতসহ আহত ১৫


হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (০৪) ভোর ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যাত্রীর মধ্যে একজন সিলেট জেলার জকিগজ্ঞ উপজেলার সুলতানপুর গ্রামের মানিক মিয়া (৪০)। তিনি দুবাই থেকে বাড়ি ফিরছিলেন। নিহত অপর নারী (৩০) যাত্রীর পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিদেশ ফেরত অন্তত ৩০ যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে বাহুবলের হাফিজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ