News Bangla 24 BD | এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা


চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোড এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ছেলেকে নিয়ে নগরীর ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন মিতু। এ সময় মোটরসাইকেল আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিতুর মৃত্যু হয়।

উল্লেখ্য, বাবুল আক্তার গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে বদলি হন। এর আগে তিনি সিএমপির উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বপরিবারে নগরীর জিইসি মোড় এলাকায় বসবাস করতেন। চট্টগ্রামে জঙ্গি দমনসহ শীর্ষ অপরাধী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে নেতৃত্ব দেওয়ার কারণে বেশ আলোচিত ছিলেন তিনি।

এদিকে বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের পর সমগ্র চট্টগ্রামে রেড এলার্ট জারি করেছে পুলিশ প্রশাসন। নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাসি শুরু করেছে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ