News Bangla 24 BD | সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার রোজা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার রোজা


রমজানের রোজা কবে থেকে শুরু হবে তা নিশ্চিত হবে আগামীকাল। বাংলাদেশের আকাশ সীমার কোথাও আগামীকাল (সোমবার) চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে পবিত্র রমজানের রোজা শুরু হবে। এবং সোমবার রাত থেকে তারাবিহ নামাজ আদায় করা হবে।

এ উপলক্ষে আগামী কাল সন্ধ্যা ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররামে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখা পর্যালোচনা বৈঠক বসবে।

আগামীকাল (সোমবার) চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। পরদিন বুধবার পবিত্র রমজানের রোজা শুরু হবে। সে ক্ষেত্রে আর চাঁদ দেখার আবশ্যকীয়তা থাকবে না।

ধর্মপ্রাণ মুসলমানের জন্য আবশ্যকীয় হলো-
আগামীকাল থেকেই পবিত্র রমজানকে বরণ করে নিতে এবং তারাবিহ নামাজ আদায়ের প্রস্তুতি নিয়ে রাখা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের রোজা, তারাবিহ, ইবাদাত-বন্দেগি যথাযথ পালনের তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ