গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি
‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন মানববন্ধন, আলোচনা সভাসহ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন।
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতরের উদ্যোগে রোববার দুপুরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম খান, জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা, আওয়ামী লীগ নেতা আতাউল্যা মন্ডল, সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী। পরে প্রধান অতিথি পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক নাটিকা, মুকাভিনয় ও জাদু প্রদর্শন করা হয়। সকালে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক এস এম আলম র্যালিটি উদ্বোধন করেন। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর গাজীপুর ইউনিট মানববন্ধন এবং ব্র্যাক গাজীপুর এর উদ্যোগে বন্য পশু সংরক্ষণে চিত্রাঙ্কন প্রদর্শন করা হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 