News Bangla 24 BD | চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোজা কবে শুরু হবে, কোন রাতে খেতে হবে সেহরি, তা জানা যাবে আজ সোমবার সন্ধ্যায়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় হিজরি ১৪৩৭ সালের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন বলে গতকাল রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বর টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোবাইল থেকে এসব টিঅ্যান্ডটি নম্বরে ফোন করতে নম্বরের আগে ০২ বসাতে হবে।

সোমবার চাঁদ দেখা গেলে ওইদিন শেষরাতে সেহরি খেয়ে মঙ্গলবার প্রথম রোজা রাখবেন বাংলাদেশের মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে একদিন পর।

এ বিভাগের অন্যান্য সংবাদ