সিলেটে খলিল হত্যায় স্ত্রীর ফাঁসির আদেশ
সিলেট নগরীর চারাদিঘিরপাড় এলাকার সওদাগর টুলার তাবলীগ জামায়াত কর্মী মো. ইব্রাহিম খলিল হত্যা মামলায় নিহতের স্ত্রী ফাতেহা মাশরুকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
এক বছর ১৯ দিনে বিচার-প্রক্রিয়া শেষ করে আজ সোমবার (৬ জুন) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃদা আলোচিত এ মামলার রায় ঘোষনা করেন।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মহানগর আদালতের পিপি এডভোকেট মফুর আলী। তাকে সহযোগিতা করেন এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী ও কবির আহমদ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ মে দিবাগত রাতে সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকার তাবলীগ জামায়াত কর্মী ইব্রাহিম আবু খলিল (৫৫) কে জবাই করে খুন করা হয়। নিহত ইব্রাহিম ওই এলাকার ১নং বাসার সাদ উদ্দিন আল হাবীবের ছেলে। ঐদিন রাতে খাওয়া-ধাওয়া সেরে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। সকালে তার ঘরের দরজা খোলা পাওয়া যায়। এসময় ঘরের খাটের নীচে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখের উপর একটি বালিশ চাপা দেয়াও ছিল। এ সময় লুট হয় তার ঘরে থাকা ল্যাপটপ ও স্বর্ণ ।
বিষয়টি পুলিশকে জানালে ১৮ মে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাজ শুরু করে পুলিশ।
এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তার স্ত্রী ফাতেহা মাশরুকা। ১৯ মে বিকেলে সিলেট মহানগর প্রথম আদালতে ম্যাজিস্ট্রেট হাকিম মো. সাহেদুল করিমের কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 