News Bangla 24 BD | সিলেটে সড়ক দুর্ঘটনায় স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা ও তাঁর স্ত্রী নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা ও তাঁর স্ত্রী নিহত


সিলেট নগরীর টিলাগড়ে মঙ্গলবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও তার প্রাথমিক স্কুলের শিক্ষিকা স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়ে অরুণিমা স্নেহা (১২) গুরুতর আহত হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। সে স্কলার্স হোমের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতরা হলেন- স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা অজিত রায় (৫০) এবং তার স্ত্রী দক্ষিণ সুরমার গোটাটিকরের মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দাস (৪০)। তাদের বাসা মেজরটিলা নিপবন আবাসিক এলাকায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, সকাল পৌনে ৯টার দিকে একটি প্রাইভেট কার রং সাইড থেকে এসে নগরীর টিলাগড় ঈদগাহ’র পাশে তাদেরকে বহনকারী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এ সময় তারা তাদের প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এতে ঘটনাস্থলেই অজিত রায় এবং হাসপাতালে নেয়ার পর সুমিতা দাস মারা যান। এ ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে। তবে, চালককে বের করে দিতে পুলিশ গাড়ির মালিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ