রমজানে গ্রাহকদের সেবায় সিলেট নগরীর হোটেল রেঁস্তোরা গুলোতে বিশেষ ইফতার প্যাকেজ চালু হয়েছে। এক কথায় বলা যায় বাহারী সাজে সিলেটের ইফতার বাজার।
বিভিন্ন রেঁস্তোরার সামনে সামীয়ানা টানিয়ে ইফতারীর পসরা নিয়ে বসতে শুরু করেছেন ব্যাবসায়ীরা। কোন কোন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের বিস্তারিত এবং মনোলোভা শ্লোগানসহ ছাপিয়েছেন বিশেষ লিফলেট।
পহেলা রমজান কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে এমন কিছু শ্লোগানেু সাজানো বেশ কিছু রঙ্গিন লিফলেট পাওয়া যায়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং ছাপানো এসব লিফলেট সূত্রে জানা যায়, এসব রেস্টুরেন্টে ১০টির বেশি পদের একজনের ইফতারের দাম ১৪০ টাকা থেকে ২৮০ টাকা।
এছাড়া সাধারণ হোটেল গুলোতে ইফতারের দাম ও চড়া। মোটামোটি ৬০/৭০ টাকা থেকে শুরু।
নিম্ন বিত্তের সার্বক্ষনিক ভরসা রাস্তার পাশের ছোট ছোট চা দোকান এবং ভ্যান গাড়িতে যারা সারা বছর চা-বিস্কুট বিক্রী করে রমজানে তারা ও ইফতারির পসরা নিয়ে বসেন।
বসেছেন এবারও। এসব দোকানে ঁিখচুড়ী-ছানা-খাজুর-পিয়াজি ও জিলাপী দিয়ে সাজানো ইফতারীর প্রতি প্লেট ৪০/৪৫ টাকা।
ইফতার সামগ্রীর উর্ধ্বমূল্য নিয়ে কথা বলতে গেলে জিন্দাবাজার এলাকার এক রেস্টুরেন্টের ম্যানেজার জানান- সবতার দাম বেশি। পিঁয়াজ-মরিচ-ছোলা- চিনি সবতার দাম বাড়াইল। এর লাগি ইফতারোর দাম ও বেশি।
হোটেল-রেস্টুরেন্ট ছাড়াও রমজানে বিভিন্ন কনফেকশনারী দোকান, ডিপার্টমেন্টাল স্টোর ও মেঘা সপে ইফতারির পসরা সাজানো হয়েছে। এসব দোকানে দাম অবশ্য আরেকটু বেশি চড়া।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি জিলাপী দেড়শো টাকা, খাজুর ১০০ থেকে জাত ভেদে ২২০ টাকা, ছোলা (সিদ্ধ) ১৪০ থেকে দুইশ’টাকার বেশি দামে বিক্রী হচ্ছে।
বিভিন্ন ধরনের বড়া ও শাক বড়া প্রতিটি ৫ টাকা থেকে ৭/৮ টাকা করে বিক্রী হচ্ছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 