News Bangla 24 BD | বগুড়ায় শিয়া মসজিদে হামলাকারী বন্দুকযুদ্ধে নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় শিয়া মসজিদে হামলাকারী বন্দুকযুদ্ধে নিহত


বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় জড়িত জেএমবি সদস্য কাওসার (২৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমূল এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শিয়া মসজিদে হামলায় জড়িত জেএমবি সদস্যরা আটমূল এলাকায় গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়।

আটমূল এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্য জেএমবি সদস্যরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় জেএমবি সদস্য কাওসারকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত বছর ২৬ নভেম্বর রাতে বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের ওপর বন্দুকধারীদের গুলি বর্ষণে মসজিদের মুয়াজ্জিন নিহত হন। এ ছাড়া তিন মুসল্লি গুলিবিদ্ধ হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ