News Bangla 24 BD | সিলেটে মাইক্রোবাস চাপায় রিকশাচলক নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে মাইক্রোবাস চাপায় রিকশাচলক নিহত


সিলেট নগরীর শেখঘাটে মাইক্রোবাস চাপায় এক রিকশাচালক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার বিকাল ৫টার দিকে শেখঘাট পয়েন্টে কাজিরবাজার সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ ও বেশক’টি যানবাহন ভাঙচুর করে।

জানা যায়, কাজিরবাজার সেতুর মুখে দাঁড়িয়ে থাকা একটি রিকশার চালককে চাপা দেয় ব্রিজ দিয়ে আসা একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ ওই রিকশাচালক। এসময় আহত হন আরো দুই ব্যক্তি। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হতাহতদের কারো পরিচয় জানা যায়নি।
সিলেট কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ