News Bangla 24 BD | পৃথক ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পৃথক ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩


রাজধানী ঢাকা ও গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনাগুলো ঘটে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে জেএমবির সদস্যদের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। অন্যদিকে রাজধানীর রামপুরা ও তুরাগ থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে সন্দেহভাজন ছিনতাইকারীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে দুজন নিহত হয়।

রামপুরার ঘটনা সম্পর্কে র‍্যাব-৩-জানায়, কামাল পারভেজ নামের এক সশস্ত্র ছিনতাইকারীকে গতকাল দুপুরে ধরা হয়। রাতে তাকে নিয়ে অভিযানে যায় র‍্যাব। বালুর মাঠ এলাকায় তার সহযোগীদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়। এতে কামাল নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তুরাগ থানা এলাকার ঘটনা সম্পর্কে র‍্যাব-১-এর ভাষ্য, চৌকি বসিয়ে তল্লাশির সময় একদল ছিনতাইকারীর সঙ্গে র‍্যাবের গুলিবিনিময় হয়। এতে একজন নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে পুলিশের সঙ্গে সন্দেহভাজন জেএমবির সদস্যদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের ভাষ্য, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা সংঘবদ্ধ হচ্ছে খবরের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জেএমবির সদস্যরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ