News Bangla 24 BD | সিলেট নগরীতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট নগরীতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা


সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর গুরুত্বপূর্ন স্থানে উন্নত প্রযুক্তিসমৃদ্ধ সিসি ক্যামেরা বসানো হচ্ছে। আগামী রোববার (১২ জুন) থেকে পরীক্ষামূলকভাবে এই সিসি ক্যামেরা চালু করা হবে। সিলেট মহানগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট-সিটি পয়েন্ট হয়ে জিন্দাবাজার পর্যন্ত এই সিসি ক্যামেরার আওতায় থাকবে। অন্যদিকে আরেকটি অংশে সিটি পয়েন্ট থেকে বন্দরবাজার হয়ে সোবহানীঘাট পয়েন্ট এবং এরপর সোবহানীঘাট থেকে নাইওরপুল পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় থাকবে।
সিটি কর্পোরেশনের প্রকল্পের আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। টেন্ডারের মাধ্যমে গেøাবাল ট্রেড কর্পোরেশন নামক প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় ৮টি পিডিজেড এবং ১৪টি ভেরি ফোকাল বুলেট ক্যামেরা লাগাবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তার টানানো, ক্যাসিং বসানো এবং ১০টি ক্যামেরা বসানোসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছে। অবশিষ্ট ক্যামেরা বসানোর কাজ আগামী শনিবারের মধ্যে সম্পন্ন করা হবে-জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিসি ক্যামেরার মনিটর থাকবে কোতয়ালী মডেল থানায়।
কোতয়ালী মডেল থানার ওসি সোহেল আহমদ এই কাজ বাস্তবায়ন করতে এগিয়ে আসায় সিলেট সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃংখলা রক্ষার কাজে এই সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। শুধু অপরাধী সনাক্ত করাই নয়, এই সিসি ক্যামেরা নগরীর যানজট পরিস্থিতি পর্যবেক্ষন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতেও সহায়তা করবে।
এদিকে এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, যেসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে সেই সব ক্যামেরা উন্নত প্রযুক্তি সমৃদ্ধ। তারপরও এইসব সিসি ক্যামেরা বসানোর পর ক্যামেরাগুলো সঠিকভাবে কাজ করছে কি না এবং ক্যামেরার মাধ্যমে যথাযথভাবে চিহ্নিত করা যাচ্ছে কি না এসব বিষয় পরীক্ষা করা হবে। এনামুল হাবীব জানান, পরবর্তীতে আবারও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে পুরো মহানগরীর গুরুত্বপূর্ণ জায়গা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ