সিলেটে শিবিরের সভাপতিসহ গ্রেফতার ৪৩
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্র শিবিরের সভাপতি জুবায়েরসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জুবায়েরসহ জামায়াত-শিবিরের মোট ১০জন কর্মী রয়েছেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) ও জেলা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।
এসএমপি’র আওতাধীন ৬ থানা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে কোতোয়ালী থানা ৫ জন, জালালাবাদ থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ৪ জন, দক্ষিণ সুরমা থানা ৩ জন এবং মোগলাবাজার ও শাহপরাণ থানা ১ জন করে গ্রেফতার করে। দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে ২ শিবির কর্মী রয়েছেন। এসএমপি’র কন্ট্রোল রুম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন, সিলেট জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জামায়াত শিবিরের ৮ জন এবং ৫ জন সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতারকৃতদের মধ্যে কানাইঘাট ডিগ্রী কলেজ শিবিরের সভাপতি জুবায়েরও রয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সুজ্ঞান চাকমা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 