সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩১৯২
সারা দেশে গত ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ৩ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে ৩৭ জন। বাকি ৩ হাজার ১৫৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাঁড়াশি অভিযান চলাকালে একটি শাটার গান, ৫০০ গ্রাম গানপাউডার, ১৫টি ককটেল, ২১টি জিহাদি বই ও ১৫টি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানায় ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন ও মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জন রয়েছেন।
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের ৭ জন রয়েছেন। বাকি তিনজনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর।
জেএমবি সদস্যদের মধ্যে গাজীপুরে একজন, ময়মনসিংহে একজন, শেরপুরে একজন, রাজশাহীতে দুজন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন, সিরাজগঞ্জে একজন, বগুড়ায় ১১ জন, নড়াইলে একজন, দিনাজপুরে দুজন, গাইবান্ধায় একজন, কুড়িগ্রামে দুজন ও রাজশাহী থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঢাকা জেলা থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গির সাংগঠনিক পরিচয় জানা যায়নি। এ ছাড়া রাজশাহী থেকে জেএমজেবির সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হওয়া ৩৭ জঙ্গি বাদে বাকিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে। পুলিশ একটি বড় অভিযান চালাচ্ছে। এখানে ফোর্সও বেশি থাকে। ফলে বিভিন্ন মামলার আসামিদেরও এই অভিযানের সময় ধরা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 