News Bangla 24 BD | টিলাগড়ে সড়ক দুর্ঘটনা: কার চালক মিনুকে গ্রেফতার ও শাস্তির দাবি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টিলাগড়ে সড়ক দুর্ঘটনা: কার চালক মিনুকে গ্রেফতার ও শাস্তির দাবি


সিলেটের দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস ও স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিৎ রায় দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় প্রাইভেট কার চালক মো. মিনুকে গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।

সঞ্জয় নাথ সন্জুর পরিচালনায় সিলেটের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লা শহীদুল ইসলাম শাহীন, সচেতন নাগরিক কমিটি সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, রাজনীতিবিদ বাদল কর, সিকন্দর আলী, তপন মিত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব একে শেরাম, ব্যারিস্টার মো. আরশ আলী, জামান মাহবুব, মিশফাক আহমদ মিশু, খোয়াজ রহিমদ সবুজ, রজত কান্তি গুপ্ত প্রমুখ।

উল্লেখ্য, নগরীর টিলাগড় এলাকায় গত ৭ জুন সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন অরিজিৎ ও সুমিতা দম্পতি। দুর্ঘটনায় গুরুতর আহত তাদের একমাত্র সন্তান স্নেহা রায় এখনও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ