News Bangla 24 BD | সিলেটে পরীক্ষামূলক ২২টি সিসি ক্যামেরা চালু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে পরীক্ষামূলক ২২টি সিসি ক্যামেরা চালু


সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত ২২টি সিসি ক্যামেরাতে নজরদারি শুরু করেছে পুলিশ।
মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে উন্নত প্রযুক্তিসমৃদ্ধ এসব সিসি ক্যামেরা রোববার থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
আগামী এক সপ্তাহ এগুলোর কারিগরি দিক পর্যবেক্ষণ করা হবে। পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট-সিটি পয়েন্ট হয়ে জিন্দাবাজার পর্যন্ত এই সিসি ক্যামেরার আওতায় থাকবে। অন্যদিকে আরেকটি অংশে সিটি পয়েন্ট থেকে বন্দরবাজার হয়ে সোবহানীঘাট পয়েন্ট এবং এরপর সোবহানীঘাট থেকে নাইওরপুল পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় থাকবে।
সিটি কর্পোরেশন প্রকল্পের আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় ৮টি পিডিজেড এবং ১৪টি ভেরি ফোকাল বুলেট ক্যামেরাসহ মোট ২২টি ক্যামেরা লাগানো সম্পন্ন হয়েছে শনিবার। রোববার থেকে ক্যামেরাগুলো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
এই সিসি ক্যামেরাগুলোর মনিটর রাখা হয়েছে কোতয়ালি মডেল থানায়।
সিলেট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা ভূমিকা রাখবে।শুধু অপরাধী সনাক্ত করাই নয়, এই সিসি ক্যামেরা নগরীর যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও সহায়তা করবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, পরীক্ষামূলকভাবে ২২টি সিসি ক্যামেরা চালু করা হয়েছে। আগামী এক সপ্তাহ এসব ক্যামেরা পর্যবেক্ষণ করা হবে। কোনো ত্রুটি ধরা পড়লে তা মেরামত করা হবে। পরবর্তীতে এগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ