News Bangla 24 BD | সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে গ্রেপ্তার ৩২৪৫ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে গ্রেপ্তার ৩২৪৫


জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে ৩ হাজার ২৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৪ জন জঙ্গি, ওয়ারেন্টভুক্ত আসামি ২ হাজার ৫৮৭ জন, অস্ত্র মামলার আসামি ১৯ জন, মাদক মামলার আসামি ১৬০ জন ও অনান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৫৪ জনকে। গত দুই দিনের অভিযানে এসব আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত গত ৫ জুন চট্রগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতা খুন হন। পরের দিন নাটোরের খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যবসায়ী সুনিল দানিয়েল গোমেজ এবং ঝিনাইদহে আশ্রমের সেকব আনন্দ গাঙ্গুলি খুন হন। পরে পুলিশ সদর দপ্তরের করনীয় বৈঠকে জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করতে এ অভিযান করছে।

তবে গতকাল চট্রগ্রামে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন পুলিশ কোন নিরীহ মানুষকে হয়রানি করছেনা। এমন অভিযোগ যদি কারো কাছে থাকে তাহলে আমাকে জানান, অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ