News Bangla 24 BD | বরিশালে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতন


যৌতুকের টাকা পরিশোধ না করায় ও পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় পুলিশ কনষ্টবল স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে গৃহবধূ নুপুর বেগম (২০) জেলার বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শষ্যাশয়ী রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ রোববার রাতে নুপুরের নির্যাতনকারী তার পুলিশ কনষ্টবল স্বামী ও তার ভাইকে গ্রেফতার করেছেন।

বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামের মৃত আঃ লতিফ খানের পুত্র শাহিন খান জানান, গত দেড় বছর পূর্বে তার বোন নুপুর আক্তারকে সামাজিকভাবে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের মুরাসাতা গ্রামের আব্দুস সালাম শরীফের পুত্র পুলিশ কনষ্টবল ফয়সাল শরীফের সাথে বিয়ে দেয়া হয়। ফয়সাল বর্তমানে বাবুগঞ্জ থানার পুলিশ কনষ্টবল হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি আরও জানান, বিয়ের পর ফয়সালের দাবিকৃত যৌতুকের দুই লাখ টাকা পরিশোধ করা হয়। কিন্তু যৌতুক লোভী ফয়সাল অতিসম্প্রতি আরও ৫ লাখ টাকা যৌতুক দাবী করে তার বোন নুপুরকে শারিরীকভাবে নির্যাতন করে আসছিলো।

এছাড়া ফয়সাল ঝালকাঠির র্কীতিপাশা গ্রামের মৃত মোবাক্কের মৃধার কলেজ পড়-য়া কন্যা আসমা আক্তার আশার সাথে পরকিয়ায় জড়িয়ে পরে। এতে নুপুর বাঁধা দেয়ায় নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়া হয়।

সর্বশেষ গত ৮ জুন সকালে ফয়সাল ছুঁটিতে বাড়িতে এসে নুপুরকে রড ও লাঠি দিয়ে অমানুষিক নির্যাতন করে। এতে সে (নুপুর) জ্ঞান হারিয়ে ফেলে। প্রায় চার ঘন্টা পর জ্ঞান ফিরে আসার পর ফয়সাল ও তার পরিবারের সদস্যরা নুপুরকে হত্যার উদ্দেশ্যে বাসায় আটকে রাখে। বিষয়টি টের পেয়ে ওই এলাকার জনৈক হালিম খান নুপুরকে কৌশলে উদ্ধার করে উজিরপুরের গুঠিয়া বন্দরে দিয়ে যান। খবর পেয়ে নুপুরকে তার পরিবারের সদস্যরা মুর্মুর্ষ অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় নির্যাতিত নুপুর বেগমের ভাই শাহিন খান বাদী হয়ে পুলিশ কনষ্টবল ফয়সাল শরীফ, তার পিতা সালাম শরীফ ও ভাই ফায়জুল শরীফকে আসামি করে রবিবার দুপুরে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে ফয়সাল শরীফ ও ফায়জুল শরীফকে গ্রেফতার করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ