সিলেটে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫৬
সারা দেশের ন্যায় সিলেটেও আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় সিলেট জেলা ও মহানগরীতে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান- গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এদিকে, মহানগর পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে জঙ্গি দমনের জন্য সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ওই অভিযান টানা ৭ দিন চলার কথা রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 