গাজীপুরে ভুল প্রশ্নে এইচ.এস.সি পরীক্ষা নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার : গাজীপুরে ভাওয়াল মির্জাপুর পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার প্রতিবাদে রোভার পল্লী কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় প্রায় দু’ঘন্টা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
জানা গেছে, রোববার বিকেলে এইচএসসির রসায়ন ও ইসলামের ইতিহাস ২য় পত্রের পরীক্ষা ছিল। ‘খ’ সেট প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণের কথা থাকলেও ভাওয়াল মির্জাপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ‘ক’ সেট দিয়ে। এরই প্রতিবাদে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ওই মহাসড়ক অবরোধ করে রাখে।
এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এঘটনায় তদন্তে যাওয়া গাজীপুর সদরের মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মেরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 