News Bangla 24 BD | গাজীপুরে হত্যার মামলায় ২ যুবকের মৃত্যুদণ্ড - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে হত্যার মামলায় ২ যুবকের মৃত্যুদণ্ড


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বন্ধুকে হত্যা দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ. কে.এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কালিয়াকৈরের ছোট লতিফপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে পারভেজ (২৩) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আমিত হাসান (২১)।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়াকৈরের ছোট লতিফপুর এলাকার নুরুল ইসলাম নবী ও তার স্ত্রী ছেলে মাসুদ রানাকে বাড়িতে রেখে আত্মীয় বাড়ি বেড়াতে যান।

ওই রাতে মাসুদ রানা তার দুই বন্ধু অমিত ও পারভেজকে নিয়ে ঘরে তাস খেলেন। তাস খেলার টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে রাত আড়াইটার দুই বন্ধু কাঁচি দিয়ে মাসুদ রানাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। মাসুদের চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে প্রতিবেশিরা অমিত ও পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে মাসুদের পিতা নুরুল ইসলাম নবী বাদী হয়ে মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিজ উদ্দিন। আসামি পক্ষে ছিলেন মো. মুজিবুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ