ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই দুটি ট্রাক খালে, হেলপার নিহত
পিরোজপুর- মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুধীঘাটা নামক স্থানে বেইলী ব্রীজ ভেঙ্গে দুটি ট্রাক খালে পড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। বেইলী ব্রীজ ভেঙ্গে যাবার কারণে ঐ সড়কের ১২ রুটের পরিবহন চলাচল বন্ধ আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিরোজপুর- মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মঠবাড়িয়ায় যাবার পথে দুটি অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক একই সময় ব্রিজের উপর উঠলে ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে দুটি ট্রাকই খালে পড়ে যায়। এ সময় একটি ট্রাকের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যায় যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পাথরবোঝাই দুটি ট্রাক বেইলি ব্রীজে উঠলে ব্রীজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক দুটির চালক বের হতে পারলেও গাড়ীর হেলপার আসাদুল ইসলাম ঘটনা স্থলেই মারা যান। নিহত আসাদুলের বাড়ী সাতক্ষীরা সদর উপজেলায়।
এ ব্যাপরে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান জানান, ব্রীজটির ধারন ক্ষমতা ৫ টন হলেও পাথর বোঝাই দুটি ট্রাক প্রায় ২৫ টন হওয়ায় ব্রীজটি ভেঙ্গে পড়েছে।
উল্লেখ্য, এই ব্রীজটি দুই মাস পূর্বে প্রায় ১৫ দিন যোগাযোগ বন্ধ রেখে ব্রীজের সংস্কার কাজ করা হয়েছিল।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 