সিলেটে ভোলাগঞ্জ কোয়ারিতে যুবক খুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারীতে আধিপত্য বিস্তার নিয়ে আবারও খুনের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৯টার দিকে কোয়ারিতে কথা কাটাকাটির জের ধরে আহত হন স্থানীয় ঢোলাখাল গ্রামের ফয়সল আহমদ(৩০)। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম। নিহত ফয়সল ওই গ্রামের তোতা মিয়ার পুত্র।
সূত্র জানায়, ভোলাগঞ্জ কাস্টমস ঘাট এলাকায় প্রতিপক্ষ দোলা মেম্বার গ্রুপের সাথে ফয়সলের বিরোধ হয়। এর জের ধরে প্রতিপক্ষ তাকে আক্রমণ করলে সে আহত হয়।
২০১৫ সালের ৩১ অক্টোবর ভোলাগঞ্জ কোয়ারিতে কলেজ ছাত্র শামীম আহমদ ছোটন খুন হয়। এর ৮ মাসের মাথায় একই এলাকায় আবারও খুনের ঘটনা ঘটলো।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 