News Bangla 24 BD | বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মাসুক আহমদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজি অটোরিকসা চালক শামিম আহমদ । বুধবার বিকেল ৩টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের মেওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা টেম্পু (সিলেট ফ ১১-০৭১২) আমকাঁঠালি নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে অটোরিকসাকে (মৌলভীবাজার থ ১১-৫৯১৮) ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমরে-মুচড়ে যায় এবং সিএনজির যাত্রী মাসুক আহমদ গুরুতর আহত হন। তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জুবের আহমদ বলেন, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া টেম্পু বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুক আহমদের মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ