রামুতে হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা
কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধে মহিউদ্দিন (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার ভোরে রামু উপজেলার ঈদঁগড়ের শরিফ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিলোয়ারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রামু থারার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্রধর জানান, শরিফ পাড়ার বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে হোমিও চিকিৎসক মহিউদ্দিনের সঙ্গে দক্ষিণ শরিফ পাড়ার মৃত নুরুচ্ছফার ভাইদের ৯ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে ওই জমিতে মহিউদ্দিন একটি ঘর নির্মাণ শুরু করেন।
বৃহস্পতিবার ভোরে মহিউদ্দিনকে নির্মাণাধীন বাড়িতে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা ও গুলি চালায়। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় প্রবাসী আসাদুজ্জানের স্ত্রী দিলোয়ারা বেগমকে আটক করা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 