ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।
শুক্রবার সকাল ৮টার দিকে আনুহাদি গ্রামের বড়বিলা নামে একটি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৭ জন আহত হন। এর মধ্যে নয়জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে দুইজন মারা যান। আহত আটকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 