News Bangla 24 BD | ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন


বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ইকো পার্কের কাছে মালবাহী একটি ট্রেনের বগি লাইচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সোমবার সকাল ৮টার দিকে মালবাহী ওই ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিরাজগঞ্জে হয়ে উত্তরবঙ্গ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি উদ্ধার না করা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, সকালে পাথর আনলোড শেষে মালবাহী ট্রেনটি ঈশ্বরদীর দিকে যাবার পথে ইকোপার্কের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেলযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল জানান, ট্রেন উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসা মাত্রই উদ্ধার কাজ শুরু হবে। পাথর বোঝাই করে মালবাহী ওই ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে যমুনা সেতু এলাকায় ‌আসছিল বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ