কুলাউড়ায় ৬ ইউপি’র নির্বাচিতদের শপথ গ্রহণ
পাভেল খান, কুলাউড়া প্রতিনিধিঃ চতুর্থ ধাপে গত ৭মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান, ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান নব নির্বাচিত চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ প্রমুখ।
শপথ গ্রহণকারী ৬ ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন- টিলাগাঁও ইউপি’র মো: আব্দুল মালিক, হাজিপুর ইউপি’র আব্দুল বাছিত বাচ্চু, শরীফপুর ইউপি’র জুনাব আলী, পৃথিমপাশা ইউপি’র নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি’র আতিকুল ইসলাম আতিক ও ভাটেরা ইউপি’র সৈয়দ একেএম নজরুল ইসলাম।
প্রকাশিত । ২১ জুন ২০১৬ ইং

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 