News Bangla 24 BD | গাড়ির কাগজপত্র ঠিক থাকলে ইফতার, না থাকলে জরিমানা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাড়ির কাগজপত্র ঠিক থাকলে ইফতার, না থাকলে জরিমানা


বাংলাদেশের আইন শৃংখলা বাহিনির মধ্যে অন্যতম র‌্যাব। বিভিন্ন সময়ে আলোচনায় আসলেও জনগনের জন্য তারা উদার ভাবে কাজ করেন। জনগনের পাশে থেকে ন্যায়ের ভিত্তিতে তারা এগিয়ে চলছেন। বিভিন্ন কাজের মাধ্যমে তারা তার প্রমাণ দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খুলনা মহানগরীতে চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে। যাদের কাগজপত্র সঠিক ছিল তাদের দেওয়া হয়েছে ইফতারির প্যাকেট। আর যাদের কাগজপত্র সঠিক ছিল না তাদের করা হয়েছে জরিমানা।

র‌্যাব জানায়, যাদের গাড়ির কাগজপত্র সঠিক ছিল তাদের ইফতারি প্যাকেট দেওয়া হয়। যাদের কাগজপত্র ত্রুটিপূর্ণ ছিল তাদের জরিমানা করা হয়। বিকাল ৫টা পর্যন্ত ১০টি মোটরসাইকেল ও তিনটি প্রাইভেটকারকে জরিমানা করা হয়।

অভিযানের সময় র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. সুরুজ মিয়া, এএসপি মিজানুর রহমান ও খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ